

বাগেরহাটের কচুয়া উপজেলার চান্দেরখোলা গ্রামে এক পরিবারের দুই নারীসহ তিন জনকে হত্যার রহস্য এক মাস পর উদঘাটনের দাবি করেছে পুলিশ। পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়া এবং এ নিয়ে পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে ওই তিন জনকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার...