ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যজনক মৃত্যু


সেপ্টেম্বর ১, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামের বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

রামপুরহাটের কুসুম্বা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামারবাড়ি। তার মামাতো ভাই তথা রামপুরহাট ১ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি স্থানীয় একটি স্কুলে ‘গ্রুপ-সি’ পদে কর্মরত ছিলেন। তবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআই-এর পেশ করা তথ্যে ওএমআর (OMR) শিটে কারচুপির প্রমাণ মেলায় আদালতের নির্দেশে তিনি চাকরি হারান।

পরিবার সূত্রে জানা গেছে, চাকরি হারানোর পর থেকে এবং সাম্প্রতিক বৈবাহিক বিচ্ছেদের আইনি টানাপোড়েনে তিনি চরম মানসিক অবসাদে ভুগছিলেন। দীর্ঘদিন ধরে তার চিকিৎসাও চলছিল। তিনি নিজেকে প্রায়শই ঘরে বন্দি রাখতেন এবং কারোর সঙ্গে বেশি কথা বলতেন না।

মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির দোতলার বারান্দায় বৃষ্টিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। মানসিক অবসাদ ও পারিবারিক টানাপোড়েন নাকি এর পেছনে অন্য কোনো মানসিক চাপ ছিল—তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।