

পূজা মানেই নতুন পোশাক, সাজসজ্জা আর ছবি তোলার ব্যস্ততা। এ সময় মুখে একটু বাড়তি উজ্জ্বলতা চাইবেন অনেকেই। তাই পূজার আগে ত্বকের যত্ন নিতে গিয়ে অনেকেই ব্যবহার করেন নানা ধরনের সিরাম, টোনার, ক্রিম ও ফেস মাস্ক। কিন্তু ত্বকের যত্ন মানেই একসঙ্গে অনেক প্রসাধনী ব্যবহার করা নয়।
বিশেষজ্ঞদের মতে, ত্বকের প্রয়োজন বুঝে কয়েকটি মৌলিক ধাপ নিয়মিত মেনে চলাই বেশি গুরুত্বপূর্ণ। ত্বক পরিষ্কার রাখা, প্রয়োজন অনুযায়ী...