

কখনও রাজা-রানির প্রেমকাহিনি, কখনও মোগল সম্রাটের মুগ্ধতা মধ্যপ্রদেশের মান্ডু যেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। পাহাড়ের কোলে ছড়িয়ে থাকা প্রাচীন প্রাসাদ, জলাশয় আর স্থাপত্যের সঙ্গে মিশে আছে রানি রূপমতী ও মালবার রাজা বাজ বাহাদুরের প্রেমের গল্প। সেই গল্পের কতটা সত্য, কতটা কিংবদন্তি তা নিয়ে বিতর্ক থাকলেও পর্যটকদের কাছে মান্ডুর আকর্ষণ এতটুকু কমেনি।
মধ্যপ্রদেশের ধার জেলায় অবস্থিত এই ঐতিহাসিক শহর বর্ষায়...