

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো থেকে অবৈধভাবে আনা ১ হাজার ৬৫৫টি মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে এই মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর আমরা তল্লাশি চালায়। বিকালের দিকে ১ হাজার ৬৫৫টি মোবাইল ফোন জব্দ করা...