
কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে দু’জেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। এ ঘটনায় নুরুল আলম ও মুহিব উল্লাহ নামে আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। তাদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।
স্থানীয়রা জানান, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন কয়েকজন জেলে। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে ট্রলারটি নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।
পরে স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় নুরুল আলম ও মুহিব উল্লাহ নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয় জেলেরা তৎপরতা চালাচ্ছেন।
তবে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রকাশ : এ্যাড.মোল্লা মহব্বত আলী, সম্পাদক মোল্লা আশিকুর রহমান ( জিতু )। অফিস : বায়াতুল আবেদ ভবন ১৫/৫ তলা,পল্টন,ঢাকা ১০০০
dainiksomoysangbad.com