

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি বিশাল বাজারের একটি দোকানে সিলিং থেকে ঝুলে রয়েছে প্লাস্টিকের সান্তা ক্লজের দল। চারপাশের তাকে ঘিরে সাজানো হয়েছে নানারকম বড়দিনের সাজসজ্জার সামগ্রী। যদিও বড়দিনের উৎসব উদযাপনে এখনও পুরো চার মাস বাকি, তবুও শপগুলোতে এমন দৃশ্য অত্যন্ত চেনা। ফিলিপাইনে ১ সেপ্টেম্বর মানেই রেডিও স্টেশনগুলোতে বড়দিনের গান, বাসাবাড়িতে ঝলমলে আলোকসজ্জা এবং বড় বড় শপিং মলগুলোতে জমকালো প্রদর্শনীর...