

বিশ্বের প্রায় ১০ দশমিক ৬ শতাংশ মানুষ বাঁহাতি। অর্থাৎ, প্রতি ১০০ জনে প্রায় ১১ জন সাধারণত বাম হাত বেশি ব্যবহার করেন। তবে মজার বিষয় হলো, এদের সবাই যে সব কাজেই বাম হাত ব্যবহার করেন, তা নয়।
কেউ লিখতে বাম হাত ব্যবহার করেন, কিন্তু কাঁচি চালানো বা বল ছোড়ার সময় ডান হাতই বেছে নেন। কেউ আবার চামচ ধরেন বাম হাতে, কিন্তু দাঁত ব্রাশ করেন ডান হাতে। অর্থাৎ, একজন মানুষকে শুধু ‘বাঁহাতি’ বা ‘ডানহাতি’—এই দুই ভাগে...