ঢাকাশুক্রবার , ২১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি অধিনায়ক


আগস্ট ২১, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার হারের পর মিশ্র প্রতিক্রিয়া ছিল ক্রিকেট বিশ্বে। অনেকের মতে শান্ত-হাসানদের জয় ছিল ‘অঘটন’। যদিও টেস্ট ম্যাচ জিততে হলে বেশিরভাগ সেশনে টাইগারদের দাপট স্পষ্ট ছিল। বাংলাদেশের ভালো খেলার কথা উল্লেখ করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্সও।

ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে নামার আগে শুক্রবার (২১ আগস্ট) সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, যদি খুব ভালো খেলেও হেরে যান, তখন হয়তো অনেক কিছু চিন্তা করবেন। তবে আমার মনে হয়, আমরা নিজেদের সেরা খেলাটার ধারেকাছেও ছিলাম না। তারা অনেক ভালো ক্রিকেট খেলেছে এবং জয়টা ডিজার্ভ করে। আমরা নিজেদের আগে ভালো খেলার ঘটনাগুলো মনে করছি। এই সিরিজের প্রস্তুতি অনেক ভালো ছিল। ভালো ছন্দে ছিল সবাই। সেটাই এখন ম্যাচে কাজে লাগিয়ে ভালো ফল আনতে হবে।

বাংলাদেশ যে এবারই প্রথম জিতল এমন নয়। ২০১৭ সালে নিজেদের মাঠেও টেস্ট হারিয়েছে অজিদের। সেটি স্মরণ করে কামিন্স বলেন, ২০১৭ সালে আমাদের বিপক্ষে তারা জিতেছিল। ফলে এবারই প্রথমবার জেতেনি। পরে আমরা বাউন্স ব্যাক করেছি। তারা অনেক ভালো দল। এখানে অনেক আত্মবিশ্বাস নিয়ে আসবে তারা। এই চ্যালেঞ্জই আমাদের নিতে হবে। তবে আমরা আগের ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিলাম না। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে। তারা বেশ ভালো ক্রিকেট দল। অবশ্যই আইডিয়াল (ফল) নয়, তবে চেষ্টা করব বেশি ম্যাচ জেতার।

ম্যাকাইতে প্রথমবার আন্তর্জাতিক টেস্ট ম্যাচ আয়োজন হচ্ছে। সেখানে আরও বেশি ম্যাচ খেলার দাবি কামিন্সের, শিডিউলে নতুন ম্যাচ রাখা কঠিন। তবে অবশ্যই আমি এখানে আসতে চাইব। এখানকার সুযোগ-সুবিধা, অনুশীলনের সুযোগ-সুবিধা, ট্রেনিং সবকিছুই দারুণ ছিল। আমার মনে হয় শহরের বাইরের যারা ক্রিকেট পছন্দ করেন তারা এখানে আসতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।