বাগেরহাটে খাল থেকে ভাসমান অবস্থায় ৪০ বছর বয়সি অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের ফুলতলা সেতুর নিচে খাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। শরীরের বেশিরভাগ অংশ পেচে গেছে মরদেহের। তার শরীরের কালো প্যান্ট ও কালো টিশার্ট ছিল। মরদেহের পরিচয় শনাক্ত পুলিশ কাজ করছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের কাজ চলছে। এজন্য সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। এছাড়া মরদেহ কোথা থেকে আসল, মৃত্যুর কারণ ও পরিচয় জানতে তদন্ত শুরু হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

