

বালি ভ্রমণের স্বপ্ন অনেকেরই। তবে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করতে গিয়ে ফ্লাইট, হোটেল, খাবার, স্থানীয় যাতায়াত ও দর্শনীয় স্থান ঘোরার ব্যবস্থা নিয়ে আলাদা করে ভাবতে হয়। এবার এসবের অনেকটাই একসঙ্গে মিলছে ভারতের একটি ট্যুর প্যাকেজে। তবে বাংলাদেশি পর্যটকদের জন্য এতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্যাকেজটির শুরু ও শেষ দুটিই ভারতের হায়দরাবাদ থেকে।
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম করপোরেশন...