

সাতক্ষীরার পাটকেলঘাটায় জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পাটকেলঘাটা মহাসিন মার্কেটে যুবদল কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে বরণ করে নেওয়া হয়।...