

জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত কমিটিতে বহিষ্কৃত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে (জি এম নজরুল ইসলাম) অন্তর্ভুক্ত করা নিয়ে সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও রসিকতার সৃষ্টি হয়েছে। বিরোধীদলীয় নেতার আপত্তির পর শেষ পর্যন্ত কমিটি পুনর্গঠন করে গাজী নজরুলকে বাদ দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের...