

এশিয়া কাপ জুনিয়র হকিতে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ দল। এই হারে টুর্নামেন্টের পঞ্চম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে লাল সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ জাপান।
সেই ম্যাচ জিতলে যুব বিশ্বকাপে খেলার টিকিট মিলবে। জাপান ম্যাচকে তাই ডু অর ডাই হিসেবে দেখছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ মওদুদুর রহমান শুভ। তিনি বলেছেন, ‘আমরা জাপানের...