

প্রতি শীতেই দক্ষিণ অস্ট্রেলিয়ার এক উপকূলে নামে আশ্চর্য এক জলজ উৎসব। অগভীর সমুদ্রের পানিতে তখন জড়ো হয় হাজার হাজার জায়ান্ট অস্ট্রেলিয়ান কাটলফিশ। কেউ রং বদলায়, কেউ শরীরের আকৃতি পাল্টায়, আবার কেউ সঙ্গী খুঁজতে ছুটে বেড়ায়। এই অসাধারণ দৃশ্য দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন ডুবুরিরাও।
কোনও কোনও বছর এই সমাবেশে কাটলফিশের সংখ্যা কয়েক লাখে পৌঁছায়। কিন্তু এবার সেই পরিচিত দৃশ্য যেন হঠাৎ করেই ফিকে...