

বাইরে বৃষ্টি, বাতাসে আর্দ্রতা, এর মধ্যেই ভ্যাপসা গরমে অস্বস্তি। রাস্তায় বের হলেই ঘামে ভিজে যাচ্ছে পোশাক। আবার বৃষ্টিতে ভিজে যাওয়ার ঝুঁকিও থাকছে। এমন আবহাওয়ায় আরামদায়ক পোশাক বেছে নেওয়া তাই শুধু স্বস্তির বিষয় নয়, বরং দৈনন্দিন চলাফেরার জন্যও জরুরি।
তবে আরামদায়ক পোশাক মানেই যে ফ্যাশনে ছাড় দিতে হবে, তা কিন্তু নয়। অফিস, আড্ডা কিংবা অনুষ্ঠানে যাওয়ার সময় একটু পরিকল্পনা করে পোশাক বেছে নিলেই গরম ও...