

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় প্রবেশপথ দিয়ে বোরকা পরে প্রবেশের সময় এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় তার কাছে একটি আবাসিক হোটেলের কার্ড পাওয়া যায়।
আটকের পর শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ সময় নিজের পরিচয় ও ক্যাম্পাসে আসার কারণ সম্পর্কে ওই যুবক ভিন্ন ভিন্ন তথ্য দেন।...