
বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মঞ্চে এবারও তারকার মেলা। মঙ্গলবার প্রকাশ করা হয়েছে ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা। সেখানে জায়গা করে নিয়েছেন হ্যারি কেইন, লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা।
বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পুরস্কার পেয়েছেন কেইন। বার্সেলোনার তরুণ সেনসেশন ইয়ামাল...