

সরকারি চাকরির মৌখিক (ভাইভা) পরীক্ষায় নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাবের বিষয়ে সরকারকে সতর্ক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘কোটা ইস্যু নিয়ে শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন, আর ভাইবা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, তা আপনারা নিজেরাও টের পাবেন না।’
বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা...