

ক্রিকেট আর প্রযুক্তির দুনিয়া যেন এবার একই উইকেটে! ভারতের ঘরের মাঠের ক্রিকেটে নতুন সঙ্গী হিসেবে নাম লেখালো চ্যাটজিপিটি। কাম্পা ও এসবিআই লাইফের সঙ্গে যুক্ত হয়ে ভারতের আগামী দুই ঘরোয়া মৌসুমে বিসিসিআইয়ের সহযোগী অংশীদার হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার এই অ্যাপলিকেশনটি। তিন প্রতিষ্ঠানের সম্মিলিত চুক্তির মূল্য ১৩০ কোটি রুপিরও বেশি।
মঙ্গলবার ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই ঘোষণা করেছে, আগামী দুই...