

ভারতে পালিয়ে যাওয়ার সময় আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইদ্রিস আলীকে (৪০) গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ। জুলাই আন্দোলনের ঘটনায় করা দুটি হত্যা মামলার আসামি তিনি।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইদ্রিস আলী আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়ার জামপাড়া গ্রামের...