

আইনের শাসনের সবচেয়ে মৌলিক শর্তগুলোর একটি হলো—কেউ অপরাধী কিনা, তা নির্ধারণ করবে আইন ও আদালত; জনতা নয়। কিন্তু কোনও অভিযোগের সত্যতা যাচাইয়ের আগেই যখন একদল মানুষ কাউকে শাস্তি দিতে এগিয়ে আসে, তখন তা শুধু একটি সহিংস ঘটনা থাকে না—এটি আইনের শাসনের প্রতি সমাজের আস্থার জন্যও গুরুতর প্রশ্ন তৈরি করে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ‘মব’ বা জনতার হাতে আইন তুলে নেওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। কিন্তু এসব ঘটনাকে শুধু...