

সন্তানের প্রথম চুল, দুধের দাঁত কিংবা নাড়ি সংরক্ষণ করে রাখার চল বহু পুরোনো। সন্তানের শৈশবের বিশেষ মুহূর্তগুলো স্মৃতি হিসাবে ধরে রাখতে অনেক মা-বাবাই এসব জিনিস যত্ন করে রেখে দেন। তবে সময়ের সঙ্গে সেই স্মৃতি ধরে রাখার ধরনেও এসেছে পরিবর্তন।
এখন কয়েক ফোঁটা মায়ের বুকের দুধ দিয়েই তৈরি হচ্ছে আংটি, লকেট, দুল, ব্রেসলেটসহ নানা ধরনের গহনা। ‘ব্রেস্ট মিল্ক জুয়েলারি’ নামে পরিচিত এই গয়না বিশ্বের...