
মুমূর্ষু রোগী ও তাদের স্বজনদের ভিড়ের সুযোগ নিয়ে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউর সামনে ছিনতাই করে পালানোর চেষ্টা করেছিল এক যুবক। তবে দায়িত্বরত আনসার সদস্যদের তৎপরতায় তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম নাজমুল আলম বিপ্লব (২৮)। তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও ব্যাগ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আনসার বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো....