

একজন ফুটবলের জীবন্ত কিংবদন্তি, আরকজনের গোলমেশিন হিসেবে খ্যাতি বিশ্বজুড়ে। এবার একই মাঠে মুখোমুখি লিওনেল মেসি ও রবার্ট লেভানডোভস্কি। মেজর লিগ সকারে কাল হতে যাচ্ছে দুই মহাতারকার বহুল প্রতীক্ষিত দ্বৈরথ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় শিকাগো ফায়ারের মাঠে মুখোমুখি হবে ইন্টার মায়ামি ও স্বাগতিক শিকাগো ফায়ার।
টানা দুর্দান্ত পারফরম্যান্স করে চলা মেসি এই ম্যাচেও থাকবেন ইন্টার মায়ামির মূল ভরসা...