ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

মেসির অবসরে অনুভূতি জানালেন তার মা


সেপ্টেম্বর ১, ২০২৬ ৫:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরে দেশে ও বিশ্বে প্রতিক্রিয়ার ঢেউ উঠেছে। এই সিদ্ধান্ত তার পরিবারের ওপর গভীর প্রভাব ফেলেছে, শুধু তার এই অধ্যায়ের ইতি টানার জন্য নয়, সম্প্রতি তার বাবা হোর্হের মৃত্যুর কারণেও। তার মা সেলিয়া ছেলের এই অবসরের সিদ্ধান্ত নিয়ে একটি বার্তা দিলেন।

ইন্ত্রুসোস অনুষ্ঠানে একটি সাক্ষাৎকারে মেসির মা জানান, তার ছেলে দীর্ঘদিন ধরেই জাতীয় দলে খেলা শেষ করার কথা ভাবছিলেন। তবে সোমবারের বিদায়ী ঘোষণা সবার মতো তাকেও কষ্ট দিয়েছে। সেলিয়া বলেন, ‘যদিও আমরা ইতোমধ্যে জেনে গিয়েছিলাম, তারপরও পরিবারের আমরা সবাই খুব দুঃখ পেয়েছি।’

মেসিকে ছাড়া আর্জেন্টাইন দলকে মাঠে দেখার কথা কেউ কল্পনাও করতে পারবে না। ১০ নম্বর জার্সিতে তার বাঁ পায়ের জাদুকরী ড্রিবল ও ডিফেন্স চেড়া পাস এবং দর্শনীয় গোল আর দেখা যাবে না। তবে সবকিছুর ওপর মেসিকে সুখী দেখতে চান সেলিয়া, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সে সুখী।’

জাতীয় দল থেকে মেসির অবসর প্রায় সময় রাতের খাবারের টেবিলে আলোচনা হতো। সেলিয়া পেছনে ফিরে গিয়ে বললেন, এই বিষয়টি তার বাবা হোর্হেকে সারারাত জাগিয়ে রাখত। গত ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় একটি স্থানীয় ক্লিনিকে মারা যান মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে। সেলিয়া মেসির কথা উল্লেখ করে বলেছেন, “‘বাবা সবসময় বলত: আমি যখন আর খেলব না, তখন আমি কী করব?’ কিন্তু সবকিছুই একসঙ্গে ঘটে গেল, অবিশ্বাস্য।”

দেশের জার্সি আর না পরার পেছনে মেসির বাবার মৃত্যু ও অন্যতম কারণ। তার বিদায়ী বার্তাতেও সেটি স্পষ্ট, ‘আমি নিঃস্ব। আমার আর দেওয়ার কিছু নেই। আমি এই কথাগুলো লিখেছিলাম ২১ জুলাই, বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার দুই দিন পর। আজ, আমার বাবার যা হলো, তারপর আমি আগের চেয়ে আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।