
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির শিক্ষার্থীদের সতর্ক করে বলেছেন, সাময়িক কৌতূহল বা কোনও প্ররোচনায় মাদকের ভয়াল থাবা যেন তাদের স্পর্শ করতে না পারে, সেজন্য সবসময় সজাগ থাকতে হবে। মাদক একটি মরণফাঁদ। একইভাবে মোবাইল, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট গেমে অতিরিক্ত আসক্তিও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের আসক্তির মতোই ক্ষতিকর।
সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে...