ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার


আগস্ট ২৬, ২০২৬ ৫:২০ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজ শ্রমিক আউয়াল মাঝির (৪৮) মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের প্রায় ১৫ ঘন্টা পরে বুধবার (২৬ আগষ্ট) সকাল ৮টার দিকে খালে তার মরদেহ পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

আউয়াল মাঝির মৃত্যুর সঠিক কারণ জানতে বেলা ১০টার দিকে থানা পুলিশ মরদেহ হেফাজতে নিয়ে পোস্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের কর্মকারপট্টির বুলু কর্মকারের দোকানের পিছন থেকে সে নিখোঁজ হয়েছিলো।

জানা গেছে, আউয়াল মাঝি ঘটনার দিন বিকেলে ওই দোকানের পিছনে দোকানের কয়লা ধোয়ার জন্য খালে নেমেছিলো। এরপরে আর তার সন্ধান পাওয়া যায়নি। ঘটনাস্থলে তার ব্যবহৃত কাপড়-চোপড় পাওয়া যায়। খবর পেয়ে রাত ৮টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটও আউয়াল মাঝির সন্ধান পেতে কাজ শুরু করে।

মরদেহ পাওয়ার পরে আউয়াল মাঝির স্বজনেরা তার মৃত্যু রহস্যজনক বলে দাবি করায় পুলিশ মরদেহ হেফাজতে নেয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।