ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

যশোরে তালাবদ্ধ ঘরে রক্তাক্ত যুবক উদ্ধার


আগস্ট ২৫, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে আকাশ (২৬) নামে এক যুবককে জখম ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আকাশ মাগুরা শহরের আরিফের ছেলে। তিনি যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে মুমিন হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। পূর্বে একটি হোটেলে কাজ করলেও বর্তমানে তিনি মোবাইল দোকানে চাকরি করেন।

ওই বাসায় তার সঙ্গে শফিকুল নামে আরেক যুবক থাকতেন। তবে ঘটনার পর থেকে শফিকুল পলাতক রয়েছেন, যা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার কোনো এক সময় আকাশকে তার ভাড়া ঘরে মারধর করা হয়। ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে গুরুতর জখম করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে তিনি অচেতন হয়ে পড়লে দুষ্কৃতকারীরা বাইরে থেকে ঘরে তালা লাগিয়ে চলে যান। মঙ্গলবার সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তারা গিয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে আকাশকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত আকাশ এখনো সংকটাপন্ন ও অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।