

দেশের রফতানি খাতে বৈচিত্র্য আনা এবং প্রথাগত পণ্যের বাইরে নতুন সম্ভাবনাময় খাতের বিকাশে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ‘এক্সপোর্ট ডাইভারসিফিকেশন রিফাইন্যান্স স্কিমে’ (ইডিআরএস) যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক।
এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পার্টিসিপেটিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (পিএফআই) চুক্তি করেছে ব্যাংকটি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।...