

রাজধানীর সবুজবাগের আদর্শপাড়ায় বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে সিফাত উল্লাহ (২৭) নামে এক কাতারপ্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের বান্ধবী নাজিফা শেখ (২৩) জানান, বিকালে সিফাত তার সঙ্গে দেখা করতে তার বাসায় আসেন। এ সময় জয়, রাজিব, ইয়াসিনসহ ৬-৭ জন ওই বাসায় ঢুকে...