

রাজধানীর দারুসসালাম এলাকায় দাম্পত্য কলহের জের ধরে বাবার মারধরে আহত দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবিহা নামে শিশুটির মৃত্যু হয়।
এর আগে গত ২২ আগস্ট সকাল ৭টার দিকে দারুসসালামের গৈদ্দারটেক এলাকার একটি ভাড়া বাসায় শিশুটিকে মারধরের ঘটনা ঘটে। ওই দিনই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।...