

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা ছবি পোস্ট করতে খুব একটা পিছপা হন না। এর মধ্যে দীর্ঘদিনের চর্চিত প্রেমিক তথা চিত্রনাট্যকার-প্রযোজক রাহুল মোদির সঙ্গে নিজের ছুটির কিছু রোমান্টিক মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে ছুটির দিনের একঝাঁক রঙিন ছবি অনুরাগীদের উপহার দিয়েছেন শ্রদ্ধা। ক্যাপশনে লিখেছেন, ‘ছোট্ট একটা ছুটি তো পাওনাই থাকে, তাই না?...