

আসন্ন শীত মৌসুমে ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার বিমান হামলা আরও তীব্র হওয়ার আশঙ্কায় কিয়েভকে নিজদের মজুদ থেকে বাড়তি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইউক্রেনের সমর্থক দেশগুলোর এক ভিডিও কনফারেন্সে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জরুরি ভিত্তিতে এসব পিএসি-২ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্তের কথা জানান। ব্রিটিশ বার্তা...