ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়


আগস্ট ২৪, ২০২৬ ৯:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

জয়ের জন্য দলের দরকার ২ রান, ফিফটির জন্য শামীমের প্রয়োজন ৫ রান। অ্যানলিজার্কের বাউন্সার বলটিকে শট মারার চেষ্টাই করলেন না শামীম। পরের বলেই স্লটে ফেলেন এই পেসার। সেটাই মিড-উইকেট দিয়ে পাঠিয়ে ছক্কা হাঁকান শামীম পাটোয়ারী। নিজের ফিফটির পাশাপাশি দলের হ্যাটট্রিক জয় নিশ্চিত করেন এই বাঁহাতি ব্যাটার।

১৩২ রানের জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সাজঘরের পথ ধরেন তিনজন ব্যাটার। খানিক পরে আউট হন আগের ম্যাচে ফিফটির দেখা পাওয়ার সাব্বির রহমান। আউট হওয়ার আগে হাবিবুর রহমান সোহান শূন্য, জিসান আলম ১১, আরিফুল ইসলাম ১৫ ও সাব্বির রহমান ৫ রান করেন। চাপে পড়া দলের হাল ধরেন দলনেতা ইরফান শুক্কুর ও শামীম পাটোয়ারী। দুজন মিলে গড়েন ৮৩ রানের জুটি। তাতেই জয়ের ভিত পেয়ে যায় তারা। ৩২ বলে ৪৩ রান করে আউট হন শুক্কুর। আর আব্দুল গাফফার সাকলাইনকে নিয়ে জয় নিশ্চিত করেন শামীম। ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। আর ৬ রানে অপরাজিত থাকেন সাকলাইন। এর আগে ডারউইনে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক ইরফান শুক্কুর। টাইগারদের স্পিন তোপে ১৯.১ ওভারে মাত্র ১৩১ রান সংগ্রহ অস্ট্রেলিয়ান ক্লাবটি। এলপিএলে আলো ছড়ানো দলটির অধিনায়ক স্যাম হারপার একাই করেন ৪৯ রান। ৩০ রান করেন জাতীয় দলে খেলা সাদারল্যান্ড।

ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টির একাদশ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এইচপি ও ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি। আগে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়ার ইনিংস থেমেছে ১৩১ রানে। জয়ের জন্য ১৩২ রান তাড়া করতে হবে টাইগারদের।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন মোহাম্মদ রুবেল। তিনটি উইকেট নেন রাকিবুল হাসান। আর একটি করে উইকেট নেন আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।