ঢাকাশুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় বিদেশি পিস্তলসহ ম্যাগাজিন উদ্ধার


আগস্ট ২৮, ২০২৬ ৫:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

যশোরের শার্শা উপজেলার পাঁচভুলাট সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পাঁচভুলাট বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভুলাট ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এবং টহলদলের বিজিবি সদস্যরা অস্ত্রের চালানটি উদ্ধার করেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। উদ্ধার করা বিদেশি পিস্তল ও ম্যাগাজিন শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্রসহ সব ধরনের চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।