ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : প্রতিমন্ত্রী


আগস্ট ২৯, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষাব্যবস্থাকে আনন্দময় করে তুলতে হবে। শিক্ষাব্যবস্থাকে আনন্দময় করে তুলতে হবে। শিক্ষকরা নিয়মিত ও নির্ধারিত সময়ে শ্রেণিকক্ষে উপস্থিত হলে শিক্ষার্থীরাও নিয়মিত শ্রেণিকক্ষে আসতে উৎসাহিত হবে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ সংস্কার করে শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী করে তোলা হবে।

তিনি শনিবার (২৯ আগস্ট) যশোর পিটিআই অডিটোরিয়ামে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পরিষদের সভাপতিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই শিক্ষার্থীরা লেখাপড়ায় ভালো ফলাফল করে উচ্চশিক্ষায় শিক্ষিত হোক। শিক্ষার্থীদের ভালোভাবে গড়ে তুলতে শিক্ষকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকার যে বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে, তা বাস্তবায়নের দায়িত্ব শিক্ষকদেরও রয়েছে। কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে শিক্ষকদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, শিক্ষকরা যাতে কর্মক্ষেত্রে স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। সভায় যশোর বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. মেজবাহ উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবীরসহ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ বক্তৃতা করেন। ধন্যবাদ জানান পিটিআই’র সুপারিনটেনডেন্ট শেখ মোস্তফা আছাদুজ্জামান।

পরে প্রতিমন্ত্রী পিটিআই-এর চত্বরে গাছের চারা রোপণ করেন।

বিকালে তিনি যশোর সদর উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র-নৃগোষ্ঠী জনগোষ্ঠীর গরীব ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ক্ষুদ্র-নৃগোষ্ঠী জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা বৃত্তি বিতরণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।