

চীনের ইউনান প্রদেশের নিজুহে গ্রামের শিশুদের আগে স্কুলে পৌঁছাতে পাহাড়ের বিপদসংকীর্ণ পথ ধরে টানা তিন ঘণ্টা হেঁটে উঠতে হতো। তিন সপ্তাহ পরপর গুয়ানঝাই ভিলেজ প্রাইমারি স্কুল-এ যাওয়ার এই বিপজ্জনক যাত্রা সহজ করতে ২০২২ সালে নিজু নদী গিরিখাতে নির্মিত হয় ২৬৮ মিটার উঁচু ছিংইউন ল্যাডার নামের একটি আউটডোর লিফট। পাহাড়ের খাড়া খাদ ঘেঁষে তৈরি করা এই লিফটের কারণে কয়েক ঘণ্টার ঝুঁকিপূর্ণ পথ নিমেষেই পার হওয়া সম্ভব...