

খাবারের সময় হঠাৎ করেই মুখ ফিরিয়ে নিচ্ছে শিশু? পছন্দের খাবার দেখেও আগ্রহ দেখাচ্ছে না, এমনকি দুধ খাওয়ানোর সময়ও বিরক্ত হয়ে উঠছে? সব সময় এটিকে শিশুর খাবারে অনীহা বা বায়না ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়। কখনও কখনও মুখের ভেতরের অস্বস্তিও এর কারণ হতে পারে।
বিশেষ করে শিশুর জিভে সাদা আস্তরণ দেখা গেলে বিষয়টি একটু ভালোভাবে খেয়াল করা দরকার। মুখের ভেতরে ছত্রাকের সংক্রমণের কারণে এমন সাদা আস্তরণ তৈরি হতে পারে।...