

বাংলাদেশে বিনিয়োগ ও শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে শুল্কহার কমানোর পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। তবে শুল্ক কমানোর ক্ষেত্রে তাড়াহুড়ো না করে ধাপে ধাপে সংস্কারের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তাদের আশঙ্কা, হঠাৎ শুল্ক কমানো হলে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষতির মুখে পড়তে পারে এবং কর্মসংস্থান কমে বেকারত্ব বাড়তে পারে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ...