

জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা ফিরিয়ে আনা, সালাত কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে জাকাত ব্যবস্থা চালুর জোরালো দাবি জানিয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। এ সময় সংসদ সদস্যদের আমল ও চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তিনি সংসদে নামাজের বিরতি যথাযথভাবে কাজে লাগানোর কথাও বলেন।
তার বক্তব্যের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ...