

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। এর মাধ্যমে আইনের ১৮ক ধারা বিলুপ্ত করা হলো। ধারাটি বিলুপ্ত হওয়ায় একীভূত হওয়া বা একীভূতকরণের তালিকায় থাকা ব্যাংকগুলোর সাবেক পরিচালক বা মালিকদের ফিরে আসার আইনি পথ বন্ধ হলো।
বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আইন সংশোধনের বিলটি পাসের জন্য উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। এ সময় সংসদ...