ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

সংসদে ৪টি স্থায়ী কমিটি পুনর্গঠন


আগস্ট ৩০, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদে ৪টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে কমিটি ৪টি পুনর্গঠন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম এই পুনর্গঠনের প্রস্তাব করলে সংসদ তা গ্রহণ করে।

পুনর্গঠিত কমিটিগুলো হচ্ছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

পুনর্গঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুব এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে জহরত আদিব চৌধুরীকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।