

কয়েকদিন আগেই ঘর আলো করে এসেছিল সন্তান। নতুন বাবা হওয়ার আনন্দে তখন পরিবারজুড়ে ছিল উৎসবের আবহ। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হলো না। সন্তানের মুখ দেখার কয়েকদিনের মধ্যেই চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস।
বাবার স্নেহ-ভালোবাসা বোঝার আগেই বাবাকে হারালো সদ্য পৃথিবীতে আসা সেই...