ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড


আগস্ট ২৫, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

গভীর সমুদ্রে ইঞ্জিল বিকল হয়ে ভাসতে থাকা ১২ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত রবিবার রাত ৮টায় এফভি মায়ের দোয়া নামক একটি ফিশিং বোট ১২ জন জেলেসহ মাছ আহরণ কালে সুন্দরবনের দুবলার চর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় উক্ত বোটের একজন জেলে বোট মালিককে কল দিয়ে বিষয়টি অবহিত করলে, তিনি কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ কোস্ট গার্ড স্টেশন, দুবলা কর্তৃক একটি উদ্ধার অভিযান পরিচালনা করে গভীর সমুদ্র এলাকা হতে বিকল হওয়া বোটসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় এবং বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।