

সরকারি কর্মচারীদের ১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাব নিয়ে ওঠা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শুধু লিখিত পরীক্ষার ফল দিয়ে একজন প্রার্থীর চাকরির উপযোগিতা পুরোপুরি যাচাই করা সম্ভব নয়। তবে ভাইভায় নম্বর বেশি থাকলে পছন্দের প্রার্থীকে সুবিধা দেওয়ার সুযোগ তুলনামূলকভাবে বাড়তে পারে। এ আশঙ্কার সঙ্গেও তিনি দ্বিমত করেন...