

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আবারও চাহিদামতো সার না পেয়ে সড়ক অবরোধ করেছেন কৃষকেরা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তাকে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখেন তারা। সোমবার (০৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের পাটেশ্বরী ব্রিজপাড় এলাকায় আমজাদের সারের দোকানের সামনে সড়ক অবরোধের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ কৃষকেরা সড়কে বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
ডিলার ও স্থানীয় কৃষকদের দাবি, চারটি ওয়ার্ডে...