

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর হত্যার বিচারের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে ‘সালমান শাহ ভক্তবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন বয়সী অর্ধশতাধিক সালমান শাহর ভক্তরা অংশ নেন।
মানববন্ধনে প্রয়াত এই নায়কের ভক্তরা জানান, সালমান শাহ তার সৃষ্টিশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে অতি অল্পদিনের মধ্যে বাংলা চলচ্চিত্রে...