

চিত্রনায়ক সালমান শাহকে হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডন রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন, বলে দাবি সিআইডির। তবে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে অনেক তথ্য পাওয়া যাচ্ছে। মামলা সংক্রান্ত সেসব তথ্য যাচাই-বাছাই করছে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পাঁচদিনের রিমান্ড শেষে বুধবার (৯ সেপ্টেম্বর) ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদনে এসব তথ্য উল্লেখ করেছেন...