

বৈধভাবে সুন্দরবনে গিয়ে নিষিদ্ধ এলাকার খালে মাছ ধরার অভিযোগে ৭ জেলেকে আটক করেছে স্মার্ট পেট্রোল টিমের বনরক্ষীরা। সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের বাদামতলা অভয়ারণ্য খাল থেকে আটক করা হয়।
এ সময় জেলেদের কাছ থেকে মাছ ধরা জালসহ দুটি নৌকা জব্দ করা হয়েছে।
আটক জেলেরা হলেন— আ. জলিল, জামাল গাজী, মনির গাজী, রিয়াদুল গাজী, মোশারেফ তালুকদার ও জাকির হাওলাদার। এদের সবার...